শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন ● মক্কা চুক্তিতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে ● টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● মনপুরায় বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লার বিরুদ্ধে জেলেদের সরকারি চাল বিক্রির অভিযোগ ● ইসরাইলে নির্বাচন শেষে অচলাবস্থা,সরকার গঠনে সামনে ৪ পথ খোলা রয়েছে ● বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মোটরসাইকেল টঙ্গী থেকে উদ্ধার ● দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ ● ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম ● ব্যাপক অনিয়ম ও বলপ্রয়োগের অভিযোগ জামায়াতের,ইসির নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ....সেক্রেটারি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নজরুল বর্ষ উপলক্ষ্যে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা

মুন্সীগঞ্জের সময় রিপোর্ট

প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০৮:১৪ এ এম
নজরুল বর্ষ উপলক্ষ্যে  মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা

নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার জেলা পর্যায়ের প্রতিযোগিতা মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা পরিচালনা, শৃঙ্খলা ও বিচারক প্যানেল উপকমিটির আহ্বায়ক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ উপস্থিত থেকে প্রতিযোগিতার সার্বিক কার্যক্রম পরিদর্শন ও বিচার কার্যক্রম তদারকি করেন।

জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় এবং একক নৃত্য—এই পাঁচটি বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিভাবান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

নজরুলের সাহিত্য, সংগীত ও সংস্কৃতির চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, দেশীয় সংস্কৃতির প্রতি অনুরাগ সৃষ্টি এবং জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)