শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন ● মক্কা চুক্তিতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে ● টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● মনপুরায় বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লার বিরুদ্ধে জেলেদের সরকারি চাল বিক্রির অভিযোগ ● ইসরাইলে নির্বাচন শেষে অচলাবস্থা,সরকার গঠনে সামনে ৪ পথ খোলা রয়েছে ● বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মোটরসাইকেল টঙ্গী থেকে উদ্ধার ● দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ ● ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম ● ব্যাপক অনিয়ম ও বলপ্রয়োগের অভিযোগ জামায়াতের,ইসির নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ....সেক্রেটারি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গজারিয়ায় গৃহবধূকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ.

নিজস্ব প্রতিবেদক, গজারিয়া.

প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৮:৪০ এ এম
গজারিয়ায় গৃহবধূকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ.
 
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া ফরাজিকান্দি গ্রামে পূর্বশত্রুতার জেরে সোনিয়া আক্তার (২৮) নামের এক গৃহবধূকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনের বিরুদ্ধে গজারিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার।
 
অভিযোগ সূত্রে জানা যায়, ফরাজিকান্দি গ্রামের বাসিন্দা সোনিয়া আক্তারের সঙ্গে স্থানীয় কয়েকজনের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ২৫ অক্টোবর রাত আনুমানিক ৮টার দিকে নিজ বসতবাড়ির সামনের রাস্তায় পৌঁছালে বিবাদীরা তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
 
অভিযোগে উল্লেখ করা হয়, একই এলাকার মো. সাইদুর (৩২) হাতে থাকা হকিস্টিক দিয়ে সোনিয়ার মাথা লক্ষ্য করে আঘাত করেন। এ সময় সোনিয়া বাম হাত দিয়ে আঘাত প্রতিহত করার চেষ্টা করলে তাঁর বাম হাতের কনুইয়ের ওপরের অংশে আঘাত লাগে এবং হাড় ভেঙে যায়। পরে তিনি মাটিতে পড়ে গেলে অন্য অভিযুক্তরা তাঁকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত সোনিয়া গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।
 
ভুক্তভোগী সোনিয়া আক্তার জানান, অভিযুক্ত সাইদুর মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে আসে। এ ঘটনায় সাইদুর সন্দেহ করেন, তিনি পুলিশকে তথ্য দিয়ে তাঁকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এর জের ধরে গত ২৫ অক্টোবর রাতে পুলিশ চলে যাওয়ার পর সাইদুরের পরিবারের লোকজন তাঁর ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ করেন সোনিয়া। এতে তাঁর হাত ভেঙে গেছে বলেও জানান তিনি।
 
এ বিষয়ে অভিযুক্ত সাইদুরের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
 
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)