শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন ● মক্কা চুক্তিতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে ● টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● মনপুরায় বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লার বিরুদ্ধে জেলেদের সরকারি চাল বিক্রির অভিযোগ ● ইসরাইলে নির্বাচন শেষে অচলাবস্থা,সরকার গঠনে সামনে ৪ পথ খোলা রয়েছে ● বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মোটরসাইকেল টঙ্গী থেকে উদ্ধার ● দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ ● ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম ● ব্যাপক অনিয়ম ও বলপ্রয়োগের অভিযোগ জামায়াতের,ইসির নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ....সেক্রেটারি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুন্সীগঞ্জে ১০৫ কেজি গাঁজাসহ ৫৫ লক্ষাধিক টাকার মাদক ধ্বংস

শ্রীকান্ত দাস ,মুন্সীগঞ্জ

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ মে,২০২৫, ০৭:২৯ এ এম
মুন্সীগঞ্জে ১০৫ কেজি গাঁজাসহ ৫৫ লক্ষাধিক টাকার মাদক ধ্বংস

মুন্সীগঞ্জ আদালতের চলমান ও নিষ্পত্তি ১৫৭ মামলার প্রায় ৫৫ লক্ষাধিক টাকার মাদক ধ্বংস করা হয়েছে। বুধবার (২৮ মে) বিকেল ৩ টার দিকে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে পাশে এসব মাদক ধ্বংস করেন আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।

ধ্বংসকৃত মাদকের মধ্যে ১০৫ কেজি গাঁজা, ৮৯ বোতল ফেনসিডিল, ২৭ ক্যান বিয়ার, ১৩ লিটার মদ, ৩ হাজার ৮ শত ৮৫ পিস ইয়াবা  ট্যাবলেট, ৫৮০ পুরিয়া হেরোইন সহ অন্যান্য মাদক রয়েছে। এসব মাদকের মূল্য প্রায় ৫৫ লক্ষাধিক টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর শিবনাথ কুমার সাহা।

এ সময় গাঁজা ওজন দিয়ে মেপে আগুনে পুড়িয়ে, ফেন্সিডিল ও বিয়ার দা দিয়ে কুপিয়ে ও ইয়াবা ট্যাবলেট সহ বিদেশি মদ পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কোট ইন্সপেক্টর মো. কামরুল ইসলাম মিঞা, আদালতের মালখানার দায়িত্বে থাকা পুলিশের এসআই ইসফাত আরা খানম সহ অন্যান্য পুলিশ সদস্যরা।
এ ব্যাপারে কোর্ট ইন্সপেক্টর কামরুল ইসলাম মিঞা জানান, আদালতের চলমান ও নিষ্পত্তি ১৫৭ টা মাদক মামলার আলামত আদালতের বিচারকের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। এতে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল, বিয়ার, মদসহ প্রায় ৫৫ লক্ষাধিক টাকার মাদক ধ্বংস করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)