শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন ● মক্কা চুক্তিতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে ● টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● মনপুরায় বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লার বিরুদ্ধে জেলেদের সরকারি চাল বিক্রির অভিযোগ ● ইসরাইলে নির্বাচন শেষে অচলাবস্থা,সরকার গঠনে সামনে ৪ পথ খোলা রয়েছে ● বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মোটরসাইকেল টঙ্গী থেকে উদ্ধার ● দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ ● ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম ● ব্যাপক অনিয়ম ও বলপ্রয়োগের অভিযোগ জামায়াতের,ইসির নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ....সেক্রেটারি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্রীনগর থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী কক্সবাজারের হোটেল থেকে উদ্ধার

আবু সাঈদ দেওয়ান সৌরভ :

প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ০৬:৩৭ এ এম
শ্রীনগর থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী   কক্সবাজারের হোটেল থেকে উদ্ধার

 

মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে কক্সবাজারের একটি হোটেল থেকে উদ্ধার করেছে জেলা পুলিশ। গত শনিবার (১৭ অক্টোবর) রাত ৩টা ৪০ মিনিটের দিকে কক্সবাজারের কলাতলীর গ্র্যান্ড তাজ হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর সকালে শ্রীনগর উপজেলার উত্তর বালাসুর নতুন বাজার এলাকার বাসিন্দা ভাগ্যকুল হরেন্দ্রনাথ স্কুলের অষ্টম শ্রেণির দুই ছাত্রী এবং বালাসুরের দারুল উলুম মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রী প্রতিদিনের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে ১৫ অক্টোবর এক ছাত্রীর মা শ্রীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম নির্দেশনায় শ্রীনগর থানা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে পুলিশ জানতে পারে, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও অনলাইন গেম ফ্রি ফায়ারের মাধ্যমে রাঙামাটির কোতোয়ালি এলাকার ১৬ বছর বয়সী এক কিশোরের সঙ্গে নিখোঁজ এক ছাত্রীর পরিচয় হয়েছিল। ওই কিশোরের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে তদন্ত এগিয়ে নেয় পুলিশ। পরে তাদের কক্সবাজারে অবস্থানের তথ্য পাওয়া যায়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ছাত্রীরা নিজেদের নবম শ্রেণির শিক্ষার্থী পরিচয় দিয়ে মিরপুরের ভুয়া ঠিকানা ব্যবহার করে হোটেলটিতে তিন দিনের জন্য ২০ হাজার টাকায় একটি কক্ষ ভাড়া নিয়েছিল। এ কাজে স্থানীয় এক অটোরিকশাচালক তাদের সহযোগিতা করেন বলে জানা গেছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে ছাত্রীরা পারিবারিক অশান্তি, বাবা-মায়ের সঙ্গে মনোমালিন্য, কঠোর অনুশাসন ও মানসিক চাপের কথা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমের প্রতি আসক্তিও তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল বলে পুলিশের বক্তব্যে উল্লেখ করা হয়।

পুলিশের দ্রুত অভিযানে তিন ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)