শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন ● মক্কা চুক্তিতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে ● টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● মনপুরায় বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লার বিরুদ্ধে জেলেদের সরকারি চাল বিক্রির অভিযোগ ● ইসরাইলে নির্বাচন শেষে অচলাবস্থা,সরকার গঠনে সামনে ৪ পথ খোলা রয়েছে ● বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মোটরসাইকেল টঙ্গী থেকে উদ্ধার ● দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ ● ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম ● ব্যাপক অনিয়ম ও বলপ্রয়োগের অভিযোগ জামায়াতের,ইসির নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ....সেক্রেটারি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাতীয় প্রেস ক্লাবের সভাপতির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০৮:২২ এ এম
জাতীয় প্রেস ক্লাবের সভাপতির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিনিধি দল। ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সভাপতির কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে গণমাধ্যমের বর্তমান অবস্থা, স্থানীয় সাংবাদিকতার গুরুত্ব ও সম্ভাবনা এবং সংবাদপত্র পরিচালনায় নানা চ্যালেঞ্জ নিয়ে আন্তরিক আলোচনা হয়। মুন্সিগঞ্জের মানুষের কণ্ঠস্বর জাতীয় পরিসরে তুলে ধরতে স্থানীয় পত্রিকার ভূমিকা নিয়েও কথা হয়। এ সময় জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান এবং দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে পত্রিকাটির সার্বিক সাফল্য কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের এই যাত্রায় তিনি সব সময় পত্রিকাটির পাশে থাকবেন। নবীন এই সংবাদপত্রের অগ্রযাত্রায় তিনি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সহযোগী সম্পাদক আতিকুর রহমান নয়ন, সহকারী সম্পাদক রমজান মাহমুদ ও যুগ্ম বার্তা সম্পাদক সিজান খান। সৌজন্য সাক্ষাৎ শেষে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল জাতীয় প্রেসক্লাবের সভাপতিকে তাঁর মূল্যবান সময় ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তাঁর দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)