শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন ● মক্কা চুক্তিতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে ● টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● মনপুরায় বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লার বিরুদ্ধে জেলেদের সরকারি চাল বিক্রির অভিযোগ ● ইসরাইলে নির্বাচন শেষে অচলাবস্থা,সরকার গঠনে সামনে ৪ পথ খোলা রয়েছে ● বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মোটরসাইকেল টঙ্গী থেকে উদ্ধার ● দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ ● ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম ● ব্যাপক অনিয়ম ও বলপ্রয়োগের অভিযোগ জামায়াতের,ইসির নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ....সেক্রেটারি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিরাজদীখানে তিন স্কুলছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগ, আটক দুই নারী

সিরাজদীখান প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০৭:৩৭ এ এম
সিরাজদীখানে তিন স্কুলছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগ, আটক দুই নারী
 
 
মুন্সীগঞ্জের সিরাজদীখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির তিন শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আটক দুই নারী হলেন জান্নাত আক্তার (১৮) ও মোসা. গুলবাহার (৬০)।
 
গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বকুলতলা সড়কে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় ছুটির পর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নাজিফা আক্তার (৮), তাহমিনা (৮) ও আয়শা সিদ্দিকা (৯) বাড়ি ফিরছিল। এ সময় দুই নারী বিভিন্ন কথা বলে তাদের সঙ্গে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে জান্নাত আক্তার তাহমিনার হাত ধরে টেনে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা এগিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং দুই নারীকে আটক করে পুলিশে দেন।
 
আটক জান্নাত আক্তার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ব্রাহ্মণখোলা গ্রামের ইউনুস শেখের মেয়ে। তিনি বর্তমানে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় ভাড়া বাসায় থাকেন। অপর আটক গুলবাহার সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম কুসুমপুর গ্রামের শেখ লাল চান মিয়ার মেয়ে।
 
প্রত্যক্ষদর্শী মহিউদ্দিন হাওলাদার বলেন, দুই নারী টাকার লোভ দেখিয়ে তাহমিনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে দ্রুত গিয়ে শিশুটিকে উদ্ধার করি এবং এলাকাবাসীকে নিয়ে তাঁদের আটক করে পুলিশে দিই।
 
পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী হোসেন বলেন, বিদ্যালয় ছুটির পর এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুই নারীকে আগের দিন সোমবারও বিদ্যালয়ের পাশে ঘোরাফেরা করতে দেখেছেন তাঁরা। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন। এর পরদিনই এমন ঘটনা ঘটেছে।
 
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত আছি। এ ধরনের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এমন ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।
 
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, দুই নারী পুলিশ হেফাজতে আছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)