শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন ● মক্কা চুক্তিতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে ● টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● মনপুরায় বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লার বিরুদ্ধে জেলেদের সরকারি চাল বিক্রির অভিযোগ ● ইসরাইলে নির্বাচন শেষে অচলাবস্থা,সরকার গঠনে সামনে ৪ পথ খোলা রয়েছে ● বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মোটরসাইকেল টঙ্গী থেকে উদ্ধার ● দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ ● ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম ● ব্যাপক অনিয়ম ও বলপ্রয়োগের অভিযোগ জামায়াতের,ইসির নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ....সেক্রেটারি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিরাজদীখানে আগুনে পুড়ল বসতঘর ও রান্নাঘর, রক্ষা পেল আশপাশের বাড়ি

সিরাজদীখান প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৭:৪৩ এ এম
সিরাজদীখানে আগুনে পুড়ল বসতঘর ও রান্নাঘর, রক্ষা পেল আশপাশের বাড়ি

মুন্সীগঞ্জের সিরাজদীখানে অগ্নিকাণ্ডে টিনের একটি রান্নাঘর, একটি বসতঘর ও ঘরের ভেতরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পেয়েছে আশপাশের বসতবাড়ি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গতকাল বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে উপজেলার ইছাপুর ইউনিয়নের মধ্য শিয়ালদী গ্রামে হাবিবুল্লাহ হাওলাদার ও আবুল কাশেমের যৌথ বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পায় সিরাজদীখান ফায়ার স্টেশন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার ফাইটারদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়তে পারেনি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বসতঘরটি কাঠ ও টিনের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে টিনের রান্নাঘর, বসতঘর ও ঘরের ভেতরের আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)