শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন ● মক্কা চুক্তিতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে ● টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● মনপুরায় বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লার বিরুদ্ধে জেলেদের সরকারি চাল বিক্রির অভিযোগ ● ইসরাইলে নির্বাচন শেষে অচলাবস্থা,সরকার গঠনে সামনে ৪ পথ খোলা রয়েছে ● বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মোটরসাইকেল টঙ্গী থেকে উদ্ধার ● দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ ● ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম ● ব্যাপক অনিয়ম ও বলপ্রয়োগের অভিযোগ জামায়াতের,ইসির নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ....সেক্রেটারি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিরাজদীখানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি, বৃক্ষরোপণ ও দোয়া

সিরাজদীখান প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৭:৪৫ এ এম
সিরাজদীখানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি, বৃক্ষরোপণ ও দোয়া

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে র‍্যালি, কেক কাটা, বৃক্ষরোপণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা মোড়ে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা যুবদলের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য আমজাদ হোসেন, এবি মঞ্জু, সাবেক প্রচার সম্পাদক বাহাদুর ভুঁইয়া সুমন, সদস্য বিপ্লব মাদবর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, কে এম ইকবাল মাহমুদ, মাকসুদুর রহমান রনি, রিয়াজ মাহমুদ মান্নান, সুমন খান, আক্তার তালুকদার, আতাউর রহমান খান, শহিদুল ইসলাম, শাহ-আলম, মামুন ঢালী, কদম আলী ও হাবিব গাজীসহ উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। এরপর নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। র‍্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)