শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক শামীম খান সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার বিকালে ও সন্ধ্যায় বীরতারা ইউনিয়নের সাতগাও,নিমতলী ও চারিগাও গ্রামের ৯টি পূজা মণ্ডপে যান এবং সনাতন ধর্মের মানুষের সাথে বসে আনন্দ উপভোগ করেন। এসময় তিনি পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন।
মণ্ডপ পরিদর্শনকালে শামীম খান বলেন, বীরতারা ইউনিয়নে দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময় পরিবেশে সম্পন্ন হচ্ছে। মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আমাদের নেতা শেখ মোঃ আব্দুল্লাহর নির্দেশে বীরতারা ইউনিয়নের ৯টি পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও সহযোগিতা বজায় রেখেছি।
"বীরতারা ইউনিয়ন শ্রীনগর উপজেলার সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে থাকে। একে অপরের উৎসবে অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি স্বাধীন মোল্লা,মজিদপুর দয়হাটা কেসি ইনস্টিটিউশনের সাবেক শিক্ষক পরিমল মন্ডল,বীরতারা ইউনিয়ন পরিষদের সদস্য প্রদীপ মেম্বার, সাবেক সদস্য ইলিয়াস মেম্বার,শাহিন মোল্লা, রিপন মন্ডল,নান্টু দাস,গৌরাঙ্গ মন্ডল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।