শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন ● মক্কা চুক্তিতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে ● টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● মনপুরায় বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লার বিরুদ্ধে জেলেদের সরকারি চাল বিক্রির অভিযোগ ● ইসরাইলে নির্বাচন শেষে অচলাবস্থা,সরকার গঠনে সামনে ৪ পথ খোলা রয়েছে ● বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মোটরসাইকেল টঙ্গী থেকে উদ্ধার ● দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ ● ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম ● ব্যাপক অনিয়ম ও বলপ্রয়োগের অভিযোগ জামায়াতের,ইসির নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ....সেক্রেটারি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাঁচগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ফারুখ খানের উঠান বৈঠক

আপন সরদার

প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ০৮:১৮ এ এম
পাঁচগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ফারুখ খানের উঠান বৈঠক
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মো. ফারুখ খানের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় চিত্রকরা এলাকাবাসীর উদ্যোগে চিত্রকরা ওয়াহিদের দোকানসংলগ্ন মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী ফারুখ খান।
 
বিশিষ্ট সমাজসেবক চুন্নু মাদবরের সভাপতিত্বে এবং রতন মাদবরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোস্তফা কামাল সেলিম, আব্দুর কাদির শেখ, আকতার খান, সাগর শেখ, হিরন চোকদার, বাক্কারসহ স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
বৈঠকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয়রা নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।
 
এ সময় চেয়ারম্যান প্রার্থী ফারুখ খান বলেন, ‘আমি পাঁচগাঁও ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে আমি আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)