শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন ● মক্কা চুক্তিতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে ● টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● মনপুরায় বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লার বিরুদ্ধে জেলেদের সরকারি চাল বিক্রির অভিযোগ ● ইসরাইলে নির্বাচন শেষে অচলাবস্থা,সরকার গঠনে সামনে ৪ পথ খোলা রয়েছে ● বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মোটরসাইকেল টঙ্গী থেকে উদ্ধার ● দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ ● ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম ● ব্যাপক অনিয়ম ও বলপ্রয়োগের অভিযোগ জামায়াতের,ইসির নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ....সেক্রেটারি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যে ঘরে অটোর গ্যারেজ, সেই ঘরেই সারের ডিলারের গুদাম

মো. মাসুম হাসান আফিফ,

প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০১:৩৯ পিএম
যে ঘরে অটোর গ্যারেজ, সেই ঘরেই সারের ডিলারের গুদাম

একই টিনের কাঁচা ঘরের এক পাশে সারের দোকান, অন্য পাশে সারি সারি অটো। ঘরটি ব্যবহৃত হচ্ছে অটোর গ্যারেজ হিসেবে। অথচ সেই ঘরকেই সারের গুদাম হিসেবে ভাড়া নিয়ে ডিলারশিপের অনুমোদন পেয়েছে ‘নাফিজা এন্টারপ্রাইজ’। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাও ইউনিয়নে এ চিত্র দেখা গেছে। এতে সার ডিলার নিয়োগের সময় গুদামের উপযোগিতা যাচাই ও যোগ্যতা মূল্যায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। উপজেলার ১৩টি ইউনিয়নে একজন করে মোট ১৩ জন সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এসব পদে আবেদন করেছিলেন ৫৫ জন। নিয়োগপ্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগের মধ্যে পাঁচগাও ইউনিয়নের ডিলার প্রতিষ্ঠানের গুদামের বাস্তব অবস্থা সামনে এসেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, পাঁচগাও ইউনিয়নের ডিলার প্রতিষ্ঠান নাফিজা এন্টারপ্রাইজের জন্য নির্ধারিত ঘরটিতে অটোর গ্যারেজের কার্যক্রম চলছে। ঘরের এক পাশে সারের দোকান, অন্য পাশে রাখা হয়েছে সারি সারি অটো। টিনের তৈরি ঘরটির ভিটিও কাঁচা। প্রতিষ্ঠানটির মালিক মো. কাইউম ফকির বলেন, “সার এখনো আসেনি। সারের গুদাম হিসেবে অটোর গ্যারেজটিই ভাড়া নেওয়া হয়েছে। সার এলে গুদামটি উপযোগী করা হবে।” তাঁর বক্তব্য অনুযায়ী, ডিলারশিপের অনুমোদন পাওয়ার পরও গুদামটি সার সংরক্ষণের উপযোগী করে তোলার কাজ বাকি রয়েছে। এ অবস্থায় নিয়োগের সময় গুদামটি পরিদর্শন করা হয়েছিল কি না এবং প্রয়োজনীয় শর্ত পূরণ হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। নিয়োগপ্রক্রিয়ার তদন্ত কমিটির সদস্য ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, “আমরা সরেজমিনে গিয়ে যা পেয়েছি, তা-ই প্রতিবেদনে দিয়েছি। পাঁচগাও ইউনিয়নে যতগুলো আবেদন ছিল, তার মধ্যে নাফিজা এন্টারপ্রাইজের অবস্থা সবচেয়ে খারাপ ছিল। টিনের ঘরের কাঁচা ভিটি ছিল। ওই ঘরটি যে তার গুদাম, তা বোঝার উপায় ছিল না, কারণ ওই ঘরে আরেকজন ব্যবসা করেন।” তিনি আরও বলেন, “আমাদের প্রতিবেদন দেওয়ার কাজ আমরা করেছি। তবে ডিলার নিয়োগ হয়েছে ওপরের মহলের সুপারিশে। নাফিজা এন্টারপ্রাইজের জন্য সংসদ সদস্যের ডিও লেটার ছিল।” তদন্ত কমিটির এই সদস্যের বক্তব্যে সরেজমিন পরিদর্শনের পর্যবেক্ষণ ও চূড়ান্ত নিয়োগের সিদ্ধান্তের মধ্যে সমন্বয় নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তে যে প্রতিষ্ঠানের গুদামের অবস্থা সবচেয়ে খারাপ বলে উল্লেখ করা হয়েছে, সেই প্রতিষ্ঠান কীভাবে ডিলারশিপ পেয়েছে, তা স্পষ্ট করা প্রয়োজন। এদিকে, ৫৫ জন আবেদনকারীর মধ্য থেকে ১৩ জনকে নির্বাচনের ক্ষেত্রে কী কী যোগ্যতা ও মানদণ্ড অনুসরণ করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। বিশেষ করে গুদামের অবকাঠামো, সার সংরক্ষণের উপযোগিতা এবং সরেজমিন তদন্তের প্রতিবেদনের ভিত্তিতে কীভাবে চূড়ান্ত তালিকা করা হয়েছে, তা প্রকাশের দাবি উঠেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)