আজকাল শিশুরাও মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে। ঘরের বাইরে খেলাধুলোয় তেমন আগ্রহ দেখা যায় না তাদের। খেলনা নিয়ে শিশুদের একসঙ্গে বন্ধুদের সঙ্গে খেলামত্ত থাকার দৃশ্য এখন আর চোখে পড়ে না। অথচ গ্রামের জনপদে কয়েক শিশু খেলনা গাড়ীতে রশি বেঁধে সে কি আনন্দে মেতে উঠেছে। মেঘনা তীরের মুন্সীগঞ্জ সদরের আধারা ইউনিয়নের কালীরচর গ্রামের আশ্রয়ন প্রকল্পের সড়কে এ ছবিটি ক্যামেরাবন্দি করেছেন কায়সার সামির।