প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫
সিরাজদীখানে ইউএনও শাহিনা আক্তারের বদলিজনিত বিদায় সংবর্ধনা
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি, সহকারী পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) মো. আনোয়ার পারভেজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বিদায়ী ইউএনও শাহিনা আক্তারের দক্ষ প্রশাসনিক ভূমিকা, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও মানবিক প্রয়াসের প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষে তাকে স্মারক উপহার প্রদান করা হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত