এ. এফ. এম. আব্দুর রহমান (জন্ম ৫ জুলাই ১৯৫১) একজন বাংলাদেশি আইনজীবী ও বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। একজন ব্যারিস্টার-এট-ল হিসাবে সুপ্রীম কোর্টে আইন পেশায় নিয়োজিত থাকাকালে ২৭ এপ্রিল ২০০৩ সালে অতিরিক্ত বিচারক হিসাবে হাইকোর্ট বিভাগে নিয়োগ প্রাপ্ত হন এবং ততকালে বাংলাদেশের প্রধান বিচারপতি মাইনুর রেজা চৌধুরী'র হাতে শপথ গ্রহন করে। বিগত ২৭ এপ্রিল ২০০৫ সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ কর্তৃক স্থায়ী বিচারক হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়ে ততকালের প্রধান বিচারপতি কে এম হাসানের হাতে পুনরায় শপথ গ্রহণ করেন।
প্রাথমিক জীবন এবং শিক্ষা- এ এফ এম এ রহমান ১৯৫১ সালে ৫ জুলাই মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। ড. আব্দুল গাফ্ফার খান এবং মোসাম্মৎ মোহসেনা বেগম দম্পতির এই সন্তান তার প্রাথমিক শিক্ষা শুরু হয় বটতলা প্রাইমারি স্কুল এবং মাটিয়াব্রোজ হাই স্কুল, কলকাতা এবং নিউ পল্টন লাইন হাই স্কুল, আজিমপুর, ঢাকা থেকে সম্পন্ন হয়। তিনি ১৯৬৬ সালে ওয়েস্ট এন্ড হাই স্কুল আজিমপুর, ঢাকা থেকে এসএসসি এবং মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে গণিত বিষয়ে কৃতিত্বের সাথে বি.এসসি (অনার্স) ডিগ্রি অর্জন করেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়নে এম.এসসি সম্পন্ন করেন।তিনি ১৯৭৭ সালে ঢাকার সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সহ দ্বিতীয় এলএলবি ডিগ্রি লাভ করেন। ২৬ জুলাই ২০০১ তারিখে লিংকনস ইন-এর সদস্য হিসেবে তাকে ব্যারিস্টার-অ্যাট-ল হিসাবে ইংলিশ বারে ডাকা হয়। তিনি একই বছর মার্কিন যুক্তরাষ্ট্রের ডাবলিন ইউনিভার্সিটি থেকে এলএল.এম ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবন : এ এফ এম এ রহমান ১৯৭৯ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকা জেলা আদালতে, ১৬ সেপ্টেম্বর ১৯৮২ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৪ জানুয়ারী ২০০০ তারিখে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অ্যাডভোকেট হিসেবে সনদ লাভ করেন। তিনি তার আইন পেশার ক্ষেত্রে দেওয়ানী আইন, ব্যাংকিং আইন, অ্যাডমিরালটি আইন, কোম্পানী আইন, রিট পিটিশন এবং সালিশ আইনে বুতপত্তি লাভ করেন।
তিনি ২৭ এপ্রিল ২০০৩ অতিরিক্ত বিচারক হিসাবে হাইকোর্ট বিভাগে উন্নীত হন এবং ২৭ এপ্রিল ২০০৫ সালে স্থায়ী বিচারক হিসাবে নিশ্চিত হন। তিনি ৪ জুলাই ২০১৮ সালে বেঞ্চ থেকে অবসর গ্রহণ করেন। ২০০৫ সালে বিচারপতি রহমান জৈস্ঠ বিচারপতি মোঃ তাফাজ্জল ইসলাম এর সাথে ব্লাস্ট-বনাম মেট্রো মেকার্স এন্ড ডেভেলাপারস মোকদ্দমায় রায় দিয়ে মধুমতি মডেল টাউন এর অবৈধতা ঘোষণা করেন কিন্বিতু নিয়োগকারীদের স্বার্থ রক্ষা করার জন্য রাজউক কে নির্দেশ দেন।
বিচারপতি রহমান ২০১৫, ২০১৬ এবং ২০১৭ সালে দিল্লীতে অনুস্ঠিত আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রধান বিচারপতি জনাব এস কে সিনহা'র প্রতিনিধি হিসাবে অংশ গ্রহন করেন এবং নিবন্ধ পেশ করেন। একই সময়ে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদী'র সাথে দিপাক্ষিক স্বার্থ সংশ্লিস্ঠ বিষয়ে আলাপ করেন।
রহমান ২০১৯ সালে আইন পেশায় ফিরে আসেন এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিনিয়র অ্যাডভোকেট হিসাবে সনদ প্রাপ্ত হন। তিনি আন্তর্জাতিক বানিজ্যিক ও বিনিয়োগ আরবিট্রেটর হিসাবে ইতোমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক আরবিট্রেশন সম্পন্য করে সুনাম অর্জন করেছেন। সূত্র-উইকিপিডিয়া