প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শ্রীনগরে দোয়া মাহফিল
শ্রীনগর প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মুন্সীগঞ্জের শ্রীনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের বেলতলী জোড় ব্রিজ সংলগ্ন মাঠে ৩নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান এবং সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
আটপাড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আটপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মোল্লাসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. আব্দুল্লাহ বলেন,আমাদের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ সমগ্র দেশ দোয়ায় মগ্ন। আমরা সবার কাছে আমাদের নেত্রীর জন্য দোয়া চাই। ইনশাআল্লাহ, আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত