প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫
টঙ্গীবাড়িতে বিশ্ব স্বেচ্ছাসেবী দিবস উদযাপন, আলোচনায় মানবতার বার্তা
মো. মাসুম হাসান আফিফ, টঙ্গীবাড়ি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিশ্ব স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান। শুক্রবার বিকাল ৩টায় টঙ্গীবাড়ি স্বেচ্ছায় রক্তদান সংস্থা’র উদ্যোগে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি’র সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ সাইফুল আলম। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন টঙ্গীবাড়ি প্রেসক্লাব সভাপতি এড. জাহাঙ্গীর আলম, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি’র ইন্সট্রাক্টর মো. মনিরুজ্জামান, চিকিৎসক কামরুল হাসান এবং বিটি কলেজের প্রভাষক পরিতোষ বাবু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ি স্বেচ্ছায় রক্তদান সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান আরিফিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থা’র সহ-সভাপতি রাহাত শেখ ও কোষাধ্যক্ষ নিপা আক্তার এবং পরিচালনায় ছিলেন সাইফুল ইসলাম ও নাজমুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী ঐশী মনি, তানিয়া আক্তার, আতিকুর রহমান, আরাফাত মিজি, মো. বিপ্লব, আব্দুল কাদির, আতিকুর রহমানসহ আরও অনেকে।
জেলা জুড়ে কার্যক্রম পরিচালনাকারী ৩৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের মোট ১৯০ জন সদস্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে স্বেচ্ছাসেবীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত