মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব আবিরপাড়া গ্রামে দিনের আলোয় প্রকাশ্যে তিন ফসলি কৃষিজমির মাটি কেটে পকেট তৈরি করা হচ্ছে। কৃষি জমির শ্রেণি পরিবর্তনের কোনো অনুমতি ছাড়াই ভেকু মেশিন ব্যবহার করে নির্বিঘেœ চালানো হচ্ছে মাটি কাটার এই কার্যক্রম। জমিতে এখনো ভুট্টা গাছ দাঁড়িয়ে থাকা অবস্থায়ই গভীর গর্ত করে মাটি অপসারণ করা হচ্ছে,যা শুধু ওই জমিই নয়, আশপাশের আবাদি জমির স্থায়িত্ব ও উৎপাদনক্ষমতা হুমকির মুখে ফেলেছে।
গতকাল বুধবার (১৪ জুন) দুপুর ২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্ব আবিরপাড়া গ্রামের সরকার বাড়ি মসজিদের পাশে কৃষি জমিতে ভুট্টা গাছের মাঝেই চলছে বেপরোয়া ভেকুর চালান। গভীর গর্ত তৈরি করে জমির পেট কেটে মাটি সরানো হচ্ছে। দৃশ্যটি দেখে মনে হয় এটি যেন কোনো বৈধ অনুমতিহীন মাটি খননের সাইট, কৃষিজমি নয়।
আইন অনুযায়ী, কৃষিজমির শ্রেণি পরিবর্তন ছাড়াই মাটি কাটা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী দÐনীয় অপরাধ। আইনটি স্পষ্টভাবে বলছে, কৃষিজমিতে জেলা প্রশাসকের পূর্বানুমতি ছাড়া মাটি কাটার সুযোগ নেই। এমন কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে অর্থদÐের পাশাপাশি রয়েছে কারাদÐের ব্যবস্থাও।
জমির মালিক আমিনুল ইসলাম বলেন, এটা আমার নিজের জমি। আমি এখানে বাড়ি করব। কারও কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
তবে পাশের জমির একাধিক কৃষক নাম প্রকাশ না করার শর্তে জানান, জমিটি বহু বছর ধরে তিন ফসলি। এখন যেভাবে ভেকু দিয়ে গর্ত করে মাটি কাটা হচ্ছে, তাতে আমাদের জমির পাড় ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ষায় এটি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
এ বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি বলেন, শ্রেণি পরিবর্তন ছাড়াই কৃষিজমিতে মাটি কাটা সম্পূর্ণ বেআইনি। আমি ইতিমধ্যে বিষয়টি জেনেছি, দ্রæত খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#