প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫
মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বাঙালীর ইতিহাস ও ঐতিহ্য ফুটে ওঠে পিঠা উৎসবে
বিশেষ প্রতিবেদক প্রতিবেদক
মুন্সীগঞ্জে বাঙালী জাতির হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে আয়োজিত পিঠা উৎসবে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা
শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আয়োজিত এই পিঠা উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
রোববার অনুষ্ঠিত পিঠা উৎসব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপপরিচালক আলেয়া ফেরদৌসী, যুব উন্নয়ন অধিদপ্তর এর উপপরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন , জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তাবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ। উদ্বোধন অনুষ্ঠান শেষে আগত অতিথিবৃন্দ পিঠা উৎসবের বিভিন্ন স্টলে পরিবেশিত বাঙ্গালীর হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের অংশ বিভিন্ন পিঠাপুলি পরিদর্শনে গিয়ে প্রত্যক্ষ করেছেন।
অন্য দিকে একই উপলক্ষে জেলা শিল্পকলা প্রাঙ্গণে একটি পথনাটক করা হয়েছে। শহরের কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে সচেতনতামূলক এই পথনাটিকাটি পরিবেশিত হয় বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত