প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫
মুন্সীগঞ্জের আলোকিত সন্তান অ্যাটর্নি জেনারেল ছিলেন মাহবুবে আলম
আহমেদ স্বপ্নীল, সময় ডেক্স
মাহবুবে আলম বাংলাদেশের একজন অ্যাটর্নি জেনারেল এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন সিনিয়র এডভোকেট। তিনি ১৭ ফেব্রুয়ারি ১৯৪৯ সালে মুন্সীগঞ্জ জেলার, লৌহজং উপজেলার,মৌছামন্দ্রা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস মুন্সীগঞ্জেই। তার স্ত্রীর নাম বিনতা মাহবুব। তিনি একজন চিত্রশিল্পী। এই দম্পতির এক ছেলে এবং এক মেয়ে আছে। ছেলে সুমন মাহবুব একজন সাংবাদিক,মেয়ে শিশির কণা একজন আইনজীবী।
মাহবুবে আলম ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে বিএ (অনার্স) সম্পন্ন করেন এবং ১৯৬৯ সালে লোক প্রশাসন বিভাগ থেকে এমএ সম্পন্ন করেন। এমএ সম্পন্ন করার দুই বছর পর ১৯৭২ সালে তিনি এল.এল.বি সম্পন্ন করেন। এছাড়াও তিনি ১৯৭৯ সালে ভারত,নয়াদিল্লি থেকে সংবিধান এবং সংসদীয় গবেষণা ইনস্টিটিউট (আইসিপিএস) থেকে “সাংবিধানিক আইন এবং সংসদীয় প্রতিষ্ঠান এই দুই পদ্ধতিতে দুটি ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন।
আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করার পর তিনি ১৯৭৫ সালে হাইকোর্টে অনুশীলন শুরু করেন। ১৯৮০ সালে আপিল বিভাগের আইনজীবী হন। ১৯৯৯ সালে তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন। এবং ২০০৪ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। ২০০৫-২০০৬ সালে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন এর আগে ১৯৯৩-১৯৯৪ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।এছাড়াও তিনি ১৩ জানুয়ারী ২০০৯ থেকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসাবে নিযুক্ত হন।
২০২০ সালের ৪ সেপ্টেম্বর অসুস্থ হলে তার করোনা পরীক্ষা করানো হয়, রিপোর্ট পজিটিভও আসে। করোনায় আক্রান্ত হওয়ার পর ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় মাত্র ৭১ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত