মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত
রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল
রবিবার বিকেল ৫টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিএনপি ও অঙ্গসংগঠন এ দোয়া মাহফিল আয়োজন করে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের
বিএনপির প্রার্থী ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো.
আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ
সম্পাদক এম এ হায়দার আলী। লতব্দী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি
বসির উদ্দিন খানের সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক
বাদশা মিয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক
দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, লতব্দী ইউনিয়ন বিএনপির সাধারণ
সম্পাদক উসমান হারুন ভূঁইয়া,উপজেলা বিএনপির সদস্য পিয়ার আলী মোল্লা,
লতব্দী ইউনিয়ন যুবদল নেতা আমান মোল্লা, লতব্দী ইউনিয়ন কৃষক দলের সভাপতি
দৌলত হোসেন মোল্লা সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন
শ্রেণি-পেশার নারী-পুরুষ।