প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫
সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল টঙ্গীবাড়ি প্রশাসন
মো. মাসুম হাসান আফিফ, টঙ্গীবাড়ি
নির্দেশের পরও অপসারণ না করায় সরকারি জমিতে অবৈধ ভাবে নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ করল টঙ্গীবাড়ি উপজেলা প্রশাসন। সোমবার উপজেলার আউটশাহী ইউনিয়নের চান্দের বাজার এলাকায় অন্যের লিজ নেওয়া
সরকারি জমিতে স্থানীয় পারভেজ ঢালী গং জোরপূর্বক দোকানঘর নির্মাণ করছিল। অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের নির্দেশনা অমান্য করায় সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফের নির্দেশে সার্ভেয়ার মো. সাইফুল ইসলামের উপস্থিতিতে স্থাপনাটি ভেঙে দিয়ে উচ্ছেদ করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, স্থানীয় মজিবুর রহমান ঢালী ও ওহিদ ঢালী নামে দুই ভাই সরকারি একটি জমি লিজ নিয়ে ভোগদখল করছিলেন। সম্প্রতি একই এলাকার পারভেজ ঢালী ওই লিজকৃত জমিতে অবৈধভাবে জোরপূর্বক স্থাপনা নির্মাণ শুরু করেন। এ ঘটনায় লিজগ্রহীতারা লিখিত অভিযোগ দাখিল করলে উপজেলা প্রশাসন নির্মাণ কাজ বন্ধ করে স্থাপনা অপসারণের নির্দেশ দেয়। কিন্তু নির্দেশনা অমান্য করায় সোমবার সকালে তা উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ বলেন, সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করায় তা উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত