আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মুন্সীগঞ্জের সিরাজদীখান থানা পুলিশের মহড়া পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫ টা থেকে সিরাজদীখান থানা থেকে মহড়া শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মহড়ায় সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. হান্নান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান, উপপরিদর্শক মো. মাসুদ রানা, থানার অন্যান্য কর্মকর্তা ও ফোর্স অংশগ্রহণ করেন। সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আ. হান্নান বলেন,মহড়ার মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে বিশেষ নজরদারি রাখছি, যাতে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ বলেন,তফসিল ঘোষণার উপলক্ষে উপজেলার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এই মহড়া পরিচালনা করা হয়েছে। পুলিশ সর্বদা জনগণের সুরক্ষা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয়।#