প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫
লৌহজংয়ে হাজী শরীয়ত উল্লাহ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বৌলতলীতে হাজী শরীয়ত উল্লাহর স্মরণে আয়োজিত হাজী শরীয়ত উল্লাহ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ শান্তি সংঘের সভাপতি আলহাজ্ব মো. ইয়াছিন শেখ। বৌলতলী কবরস্থান কমিটির সভাপতি আলহাজ্ব মো. শাহীন শেখের সভাপতিত্বে ও ছাত্র শান্তি সংঘের সভাপতি হাজী আর আবরার শেখের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. কাউছার হামিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, সামাজিক ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি হাজী শরীয়ত উল্লাহর আদর্শ ও অবদান নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার মোট ১২টি দল অংশগ্রহণ করছে।
অনুষ্ঠান শেষে অতিথিরা আয়োজকদের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন ক্রীড়া ও স্মৃতিচারণমূলক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত