প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৫
গজারিয়ায় মহাসড়কে সেনাবাহিনীর অভিযান
গজারিয়া প্রতিনিধি
প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার অংশে অভিযান চালিয়েছে সেনাবাহিনী।
গতকাল বুধবারের সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় ঢাকামুখী সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায় গজারিয়া আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা।
এসময় যেসব মোটর সাইকেল ও গণপরিবহন গুলোর বৈধ কাগজপত্র পাওয়া যায়নি তাৎক্ষণিক ভাবে সেগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেন তারা।
এদিকে গজারিয়া সেনা ক্যাম্পের জনস্বার্থে এ ধরনের উদ্যোগকে প্রশংসা ও সাধুবাদ জানিয়েছে যাত্রী সাধারণ। যাত্রীদের নিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে গজারিয়া আর্মি ক্যাম্পের সেনাবাহিনী চেকপোস্ট ও মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত