প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫
সিরাজদীখানে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
সিরাজদীখান প্রতিনিধি
‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করা গেলে প্রবাসীরা আরও সুরক্ষিতভাবে কাজ করতে পারবেন। এতে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
বক্তারা আরও বলেন, বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ, দালালচক্র এড়িয়ে চলা এবং সরকারি ও বেসরকারি সহায়তা গ্রহণের মাধ্যমে অভিবাসন ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তর ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত