প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫
আন্তর্জাতিক অভিবাসী দিবস উদ্যাপন উপলক্ষ্যে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদ্যাপন উপলক্ষ্যে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালী প্রদক্ষিণ করে।
র্যালী শেষে আয়োজিত অভিবাসন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এরপর আগত অতিথিদের সাথে নিয়ে জেলা প্রশাসক মেলার স্টলগুলো পরিদর্শন করেন। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ নাহিদা পারভীন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, মুন্সীগঞ্জ এর সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রবাস প্রত্যাগত প্রবাসীবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রবাসীদের ওয়েজ আর্নাস বোর্ডের ঋণের চেক প্রদান করা হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত