প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন কমিশনের নির্দেশনা মানছেন না রাজনৈতিক নেতৃবৃন্দ; গজারিয়ায় পোস্টার ব্যানার ফেস্টুন অপসারণ করতে প্রশাসনের অভিযান
জুয়েল দেওয়ান, গজারিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর নির্বাচন কমিশন সকল প্রকার রাজনৈতিক ব্যানার ফেস্টুন ও পোস্টার ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশনা দেন। ওই নির্দেশনা মোতাবেক মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা প্রশাসন সকল রাজনৈতিক নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন ও পোস্টার অপসারণের জন্য নির্দেশনা দেন রাজনৈতিক নেতৃবৃন্দকে।
গেল শনিবার রাত নয় টায় ৪৮ ঘন্টা পার হয়ে গেলেও নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন ও পোস্টার অপসারণ করেননি তারা। উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড এবং পাড়া মহল্লায় দলীয় এমপি পদপ্রার্থীদের সঙ্গে ছবি সংযুক্ত করা নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন ও পোস্টার শোভা পাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যানার ফেস্টুন এবং পোস্টার অপসারণ অভিযান শুরু করেন। এসময় রাস্তার লাইটপোস্ট, বৈদ্যুতিক খুঁটি, দেয়াল, বিলবোর্ড, বাজার এলাকা ও গুরুত্বপূর্ণ সড়ক থেকে অবৈধ ভাবে টাঙানো প্রচার সামগ্রী সরিয়ে ফেলেন প্রশাসনের কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, গজারিয়া থানার উপপরিদর্শক রুবেল সিকদার সহ আরো অনেকে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুকবলেন, রাজনৈতিক নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন এবং পোস্টার অপসারণ করেন নাই বিধায় আজ প্রশাসনের পক্ষ থেকে অপসারণ অভিযান শুরু করেছি। আমরা সার্বক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনায় থাকবো।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসান
বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ৪৮ ঘন্টার মধ্যে সকল প্রকার ব্যানার ফেস্টুন এবং পোস্টার সরিয়ে নেয়ার নির্দেশনা রয়েছে । এখন থেকে অপসারণ অব্যাহত থাকবে। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানা করা হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত