প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫
লৌহজংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মো. সুবিন, লৌহজং
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব দেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও ব্র্যাকের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ এরিয়ায় একটি র্যালি বের করা হয়।
উপজেলা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামার সৈয়দ মাহমুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের প্রবাসবন্ধু ফোরামের সভাপতি আমির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসিত সাত্তার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার।
এ সময় বিদেশ-ফেরত ক্ষতিগ্রস্ত হামিদা বেগম, ইয়াসমিন আক্তার ও স্বপন ঢালী তাদের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত