প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫
সিরাজদীখানে হাদীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
সিরাজদীখান প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর আত্মার মাগফেরাত কামনায় মুন্সীগঞ্জের সিরাজদীখানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর সৈয়দপুর জামিয়া এমদাদিয়া মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদ হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বুলেট, মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান শেখ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম হাসান, শ্রীনগর কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সায়মন আল হাসান, শাহ আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
দোয়া পরিচালনা করেন সৈয়দপুর জামিয়া এমদাদিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতি মো. মাহবুবুর রহমান।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত