প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫
সিরাজদীখানে গোবরদী রাহমানিয়া হাফিজিয়া মাদরাসার ৫০তম বার্ষিক ওয়াজ মাহফিল
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার গোবরদী রাহমানিয়া হাফিজিয়া মাদরাসার ৫০তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বাদ আছর থেকে মাদরাসা মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে ইসলামি আলোচনা করেন আলহাজ্ব হযরত মাওলানা মোস্তফা নূরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন আলহাজ্ব হযরত মাওলানা গোলাম মোস্তফা। আরো বক্তা হিসেবে ইসলামি আলোচনা করেন মোস্তফাগঞ্জ মাদরাসার মুহতামিম শেখ মো. আব্দুল গাফ্ফার, আ. মালেক বিক্রমপুরী, হাফেজ মাওলানা হেলালউদ্দিন (মারুফ) এবং উত্তর গোবরদী বাইতুল নূর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি ইস্রাফিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আবুল হাশেম। মনির হোসেন ভূঁইয়া জুয়েলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন গোবরদী রাহমানিয়া হাফিজিয়া মাদরাসার সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুল কাইয়ুম, মাদরাসার মুহতামিম মাওলানা আলামিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা ও বিপুল সংখ্যক মুসল্লি।
মাহফিলের মধ্যরাতে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদীসহ জুলাই গণ-অভ্যুত্থানে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ-জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মাহফিলে বাদ মাগরিব হিফজ সমাপনী উপলক্ষে ৯ জন হাফেজ শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করা হয় এবং নতুন শিক্ষার্থীদের সবক প্রদান করা হয়। নারী মুসল্লিদের জন্য পর্দাসহ পৃথকভাবে ওয়াজ শোনার ব্যবস্থা রাখা হয়। দ্বীন ও সমাজ সংস্কারের গুরুত্ব তুলে ধরে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত