প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫
লৌহজংয়ে সালাম আজাদ গনতন্ত্রের রক্ষায় দেশের নেতৃত্ব দিবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১৭ বছরের কষ্টের নির্বাসিত জীবন শেষে তারেক রহমান দেশে ফিরছেন জানিয়ে বিএনপির যুগ্ন মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, ‘এ দেশের গণতন্ত্রের রক্ষাকবচ এবং আগামী দিনে যিনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন তাকে দেখার জন্য দেশের সমস্ত জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে আমরা গণতন্ত্রকে অবমুক্ত করতে পেরেছি। এই ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক সংগ্রামে সুদীর্ঘ ১৬-১৭ বছর তিনি নেতৃত্ব দিয়েছেন। শুক্রবার বিকেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে লৌহজং উপজেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
লৌহজং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কোহিনুর শিকদারের সভাপতিত্বে উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য ওমর ফারুক অবাকের পরিচালনায় উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম মোল্লা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ইঞ্জিনিয়ার মাহবুব আলাম। উপজেলা যুবদলের আহবায়ক মুক্তার হোসেন খান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর ফারুক রাসেল,সিনিয়র যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ অভি। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা হোসেন রনি,মহিলা দলের সভানেত্রী রোকেয়া আকতার। বিএনপি নেতা আলহাজ্ব বাদল হোসেন হাওলাদার,সাগর বেপারী, আরিফুজ্জামান হাওলাদার লাভলু, আব্দুল জলিল জুয়েল,সাগর বেপারী,আবু তাহের মৃধা।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত