সিরাজদীখানে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
দ্বীনি ও আধুনিক শিক্ষা বিস্তারে মাদরাসাটি
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে
দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত এই মাদরাসা এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং মাদরাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নেন চান্দেরচর গ্রামে দারুননাজাত সিদ্দীকিয়া মডেল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, শিক্ষার্থীদের শিক্ষামূলক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন বক্তারা।
মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আওলাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাসকান্দি ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আমির হোসেন, হাজী আলীম উদ্দীন মাতবর, বালুচর ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ড সদস্য আলেক চাঁন সজীব।
দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং দারুননাজাত সিদ্দীকিয়া মডেল মাদরাসার ভাইস চেয়ারম্যান মুফতী মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম জাবের আল-হানাফির পরিচালনায় আরো উপস্থিত ছিলেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ ছফিউল্লাহ তাওহীদ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পবিত্র কুরআন তিলাওয়াত, নাতে রাসূল (সা.), বক্তব্য ও শিক্ষামূলক নানা প্রদর্শনী দেখে উপস্থিত অতিথি ও অভিভাবকবৃন্দ মুগ্ধ হয়। পরে বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর দোয়া প্রার্থনার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।