প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার রোগমুক্তি কামনা: মুন্সীগঞ্জ হাজার পরিবারে বিএনপির শীতবস্ত্র বিতরণ
মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ
বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি কামনা মুন্সীগঞ্জে শীত বস্ত্র বিতরণ হয়েছে। এরআগে দোয়া মোনাজাত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে পৌরসভার দক্ষিণ ইসলামপুর এলাকার ১ হাজার দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়। পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা এ আয়োজন করে।
এ সময় প্রধান অতিথি মো. মহিউদ্দিন বলেন, বিএনপি গণমানুষের দল। শহীদ জিয়ার আদর্শ ধারন করে সকল সংকটে মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতা থেকেই শীতবস্ত্র বিতরণ করা হলো। একার্যক্রম আরো চলবে বলে জানান তিনি। দেশনেত্রী বেগম খালেদা জন্য সবার কাছে দোয়া চান। এবং জেলা বিএনপি সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আলহাজ্ব মো. আব্দুল হাইয়ের রোগমুক্তি কামনা করেন৷
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য মো. শহীদুল ইসলাম শহীদ কমিশনার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শাহাদাত হোসেন সরকার, শহর বিএনপি যুগ্ম-আহবায়ক মো. শাহীন মিয়া, পঞ্চসার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মতিন, চরকেওয়ার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মিজি, শহর যুবদলের আহবায়ক মো. এনামুল হক, যুবদল নেতা মো. নিজাম উদ্দিন প্রমুখ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত