প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে আলোচনা সভা
শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকল সদস্যদের স্বপ্ন আধুনিক বহুতল ভবন নির্মাণ কাজ বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা করা হয়েছে।
গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে সমিতির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. পারভেজ আলমের সঞ্চালনায় এসময় আলোচনা করেন, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হালিম হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন ঢালী, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.এমারত হোসেন ও অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. শফিউদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল জব্বার জিলু, সরকারি কৌশলী অ্যাডভোকেট মো.ইকবাল হোসেন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান হাফিজ, অ্যাডভোকেট মো.নূর হোসাইন, অ্যাডভোকেট আরিফ আহমেদ, সমিতির মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন মাকসুদা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান রাজীব, অ্যাডভোকেট আল আরাফ প্রমূখ। এ সময় সমিতির বহুতল ভবন নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত