প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫
মুন্সীগঞ্জ-৩ আসন ঢাকাস্থ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় বিএনপির প্রার্থীর
বিশেষ প্রতিবেদক
মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান রতন ভোটারদের কাছে অবিরাম ছুটে চলেছেন। এরই অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন ঢাকার বাইতুল মোকারমস্থ স্টেডিয়ামে ছুটে যান। সেখানে মুন্সীগঞ্জ-৩ নির্বাচনী এলাকার মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের পাঁচটি ইউনিয়নের ঢাকাস্থ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
স্টেডিয়াম মার্কেট ব্যবসায়ী সমিতি সহসভাপতি মো. জাকির হোসেন, গুলিস্তান হল মার্কেটের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর মিজি, বাংলাদেশ ইলেকট্রিক্যাল ব্যবসায়ী পরিষদের সহসভাপতি বাহাউদ্দিন বেপারী, সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক
আবুল হোসেন সাগর, যুগ্ম-সাধারণ সোহেল মাঝি, গুলিস্তান পুরান-মার্কেটের (পোড়া মার্কেট) সাধারণ সম্পাদক জাফর খান মনা, সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের ব্যবসায়ী এস এম কামরুজ্জামানসহ আরও অনেকে।
এ সময় ঢাকাস্থ মুন্সীগঞ্জের এই ব্যবসায়ীরা বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করা এবং ধানের শীষকে জয়ী করতে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত