প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫
১৭ বছর পর তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে গজারিয়ায় ছাত্রদলের মিছিল
জুয়েল দেওয়ান, গজারিয়া
দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি মহাসড়ক ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আনারপুরা এলাকায় এসে শেষ হয়। মিছিল শুরুর আগে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করেন।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সদস্য ওয়াসিম আকরাম, কাউসার আহমেদ ও শিহাব ফরহাদ। এছাড়া গজারিয়া কলিম উল্লাহ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক নয়ন ইসলাম এবং গজারিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হিমেলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান বলেন, দীর্ঘদিনের নির্বাসন শেষে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবে। তাঁর আগমনকে স্বাগত জানাতেই আজকের এই কর্মসূচি পালন করা হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত