ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে মুন্সীগঞ্জ শহরের সরকারি হরগঙ্গা কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২ টার দিকে কলেজের জামতলায় সরকারি হরগঙ্গা কলেজের বাংলাদেশ রোভার স্কাউট, বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট ইউনিট ও বিএনসিসি’র যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এম. সিরাজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফারুক মিয়া, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. মামুনুর রশীদ এবং সরকারি হরগঙ্গা কলেজ রোভার ইউনিটের সেক্রেটারি মো. আসিফ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন তিন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ মিজানুর রহমান সিজান (সিনিয়র রোভারমেট, রোভার ইউনিট), নাদিয়া আক্তার (সদস্য, যুব রেড ক্রিসেন্ট ইউনিট) এবং মাহিউল কবির (বিএনসিসি প্লাটুন)।
ছাত্র প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আব্দুল করিম, সাবেক সভাপতি আনন্দ পাঠশালা মুন্সিগঞ্জ এবং আব্দুল্লাহ মুজাহিদ, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হরগঙ্গা কলেজ শাখা। পাশাপাশি কলেজের তিন ইউনিটের সকল সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা শহীদ ওসমান হাদির আদর্শ, দেশপ্রেম, ন্যায় ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে তাঁর সাহসী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা শিক্ষার্থীদেরকে শহীদ ওসমান হাদির আদর্শ অনুসরণ করে নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবন গঠনের আহ্বান জানান। শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।#