জেলা শহরের মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কামরুন নাহার সহ একাধিক শিক্ষকদের বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণ অভিযোগ উঠেছে। এ নিয়ে জেলা শহরের পুরাতন কাচারিস্হ এলাকায় অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী উচ্ বিদ্যালয়টি ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ নিয়ে শিক্ষার্থীরা সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত কামরুন নাহার, সিনিয়র সহকারী শিক্ষক কৃষি বিজ্ঞান বিষয়ের কামরুন নেছা, শরীর চর্চা বিষয়ের মো. আশরাফ উদ্দিন আহমেদ, আইসিটি বিষয়ের আলী আহসান এবং অফিস সহকারী মোহাম্মদ মাসুদুল ইসলাম বিদ্যালয়ে একটি সিন্ডিকেট তৈরী করার অভিযোগ উঠেছে। এরা উচ্চ বিদ্যালয়টির কর্তার আসনে বসেছেন।
আরও জানা যায়, প্রধান শিক্ষক শিক্ষার্থীদের বকা ঝকার সময় বাবা-মার বিষয় নিয়ে কুরুচিপূর্ণ গালিগালাজ করেন। শিক্ষক (শর্রীর চর্চা) সিন্ডিকেট সদস্য মো. আশরাফ উদ্দিন আহমেদ টিউশন বানিজ্য করার লক্ষ্যে এমপিও শিক্ষাবিধি নীতিমালা অমান্য করছেন। তিনি প্রত্যেহ শারীরিক সমাবেশ শেষ করে সপ্তম শ্রেণীর (খ) শাখার শ্রেণি শিক্ষক ও ২য় কর্ম ঘন্টায় ষষ্ঠ (ক) শাখার গণিত ক্লাস করান। এমনকি অষ্টম শ্রেণীর (খ) শাখার বিজ্ঞান ক্লাসও তিনি নেন। অথচ এমপিও শিক্ষাবিধি নীতিমালা অনুযায়ী এক জন বিপিএড শিক্ষক (শরীর চর্চা) তিনি প্রত্যহ সমাবেশ করার পর দুইটি ক্লাস নিতে পারবেন, এর বেশি ক্লাস নিতে পারবেন না এবং শ্রেণী শিক্ষক হতে পারবেন না।
মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, আমাদের প্রধান শিক্ষক আমাদের অকথ্য ভাষায় গালাগালি করে। আমাদের মা-বাবাকে গালাগালি করে। কোন কিছু হলে, পরিবারকে ডেকে আনে এবং হয়রানি করে। কথা কথায় টিসির ভয় দেখাই। ভয়ে আমাদের লেখাপড়া অগোছালো হচ্ছে।
শিক্ষার্থী লিমন সরকার বলেন, প্রধান শিক্ষিকা আমাদের সাথে খারাপ আচরণ করে। আমরা যদি কিছু বলতে চাই তাহলে প্রধান শিক্ষিকা বলেন, পারলে আমারে কিছু করিস। আমার মাকে আমার সামনে অপমান করছে আমার সামনে মা কান্না করছে। সেটা আমার অনেক খারাপ লাগছে। ওই শিক্ষার্থীর মা বলেন, আমার ছেলের বৃষ্টিতে তার স্কুল ড্রেস ভিজে যাওয়ার কারনে পেন্ট পরে যেতে পারে নাই। আমাকে ডেকে নিয়ে প্রধান শিক্ষিকা বলেন- আমার ছেলে মানুষ হতে পারবে না, অমানুষ হবে, জানোয়ার হবে-পরে আমি কান্না করে বের হয়ে আসি। ওনার ব্যবহারে আমি অনেক কষ্ট পেয়েছি।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কামরুন নাহার বলেন, আমি গত বছরের ১২ ডিসেম্বর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসাবে যোগদান করি। আমার একটাই ইচ্ছে ছিলো, যে স্কুলটা পূর্বের অবস্থান থেকে একটু ভালো অবস্থানে আনা। আমার শিক্ষকের সহযোগিতায় ভালো কিছু পরিবর্তন করতে পেরেছি। আমার বিরুদ্ধে একটি নেপথ্যে কাজ করতাছে। আমাকে ফাঁসানো জন্য। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা মিথ্যা ও বানোয়াট।#