প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫
সিরাজদীখানে দানিয়াপাড়া সমাজ কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন দানিয়াপাড়া সমাজ কল্যাণ সংঘ। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার দানিয়াপাড়া গ্রামে সংগঠনটির কার্যালয় থেকে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র প্রায় শতাধিক মানুষের মাঝে কম্বলসহ বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রশুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম। দানিয়াপাড়া সমাজ কল্যাণ সংঘের সভাপতি শহীদ খানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রশুনিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সোবাহান শেখ, সংগঠনের সদস্য রবিন খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসা প্রয়োজন।
সংগঠনের সভাপতি শহীদ খান বলেন, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে দানিয়াপাড়া সমাজ কল্যাণ সংঘ কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত