মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা বাসস্ট্যান্ড এলাকায় একটি রেস্টুরেন্টের কনভেনশন কক্ষে এ সভা করে। উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহমান শফিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রফেসর গিয়াস উদ্দিন, বোরহান উদ্দিন ভ‚ঁইয়া, আহসান উল্লাহ, ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক, মোতাহার হোসেন জাহাঙ্গীর, মাহাবুব আলম খাঁন, ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ রতন, আহাদ মাষ্টার, আনিসুর রহমান ইস্পাহানি প্রমুখ।
বক্তারা বলেন, নিজেদের আবেগের দ্বিধা দ্ব›দ্ব ভুলে গিয়ে সবাই উপজেলা বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে সবাই ঐক্য গড়ে তুলতে হবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামী নির্বাচনে যাকে নমিনেশন দিবেন আমরা সবাই তার হয়ে কাজ করবো এ প্রতিজ্ঞা ব্যক্ত করেন।#