প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫
শহরে ১ হাজার মানুষের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ
নাজমুল হাসান শাওনঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াত সুস্থতা ও রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জ শহরে ১ হাজার অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বিএনপি।
জেলা বিএনপির সদস্যসচিব মো. মহিউদ্দিনের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় পৌরসভার ৭ নং বিএনপি ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায় হয় কম্বল বিতরণ।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, ভিপি শাহিন, পৌর বিএনপি নেতা নুর জাহান ঢালী, মহিউদ্দিন আহমেদ, শহর মহিলা দলের সাধারণ সম্পাদক সাদিয়া ইসলাম সুমা সহ পৌর ৭ নং ওয়ার্ডের বিএনপি ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত