প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫
সিরাজদীখানে শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়ন ১নম্বর ওয়ার্ডের মধ্যেম চম্পকদী মসজিদ সংলগ্ন এলাকায় টুর্নামেন্টের আয়োজন করে মধ্যম চম্পকদী যুব সমাজ।
চম্পকদী গ্রামের বাসিন্দা মো. হাবিব দেওয়ান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মো. ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক মো. শামীম হাসান, শ্রীনগর উপজেলা ছাত্রদল ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. হাসিব হোসেন। জিয়া সাইবার ফোর্স মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মো. রাসেল দেওয়ানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কোষাধক্ষ্য মো. আব্দুল মালেক সরদার, ব্যবসায়ী মোহাম্মদ নাসির শেখ এবং ব্যবসায়ী মো. মামুন দেওয়ান প্রমুখ।
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করেছে। নকআউট পদ্ধতিতে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে দুইটি দল। প্রথম খেলায় ‘ফ্রান্স তেঁতুলতলা’ এবং ‘ব্যাডমিন্টন হকার্স’ দল প্রতিযোগিতা করে। এতে ‘ফ্রান্স তেঁতুলতলা’ দল বিজয়ী হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত