প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫
চরকেওয়ার ইউনিয়ন বিএনপির উদ্যোগে মুন্সীরহাট বাজারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীরহাট বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের অনুসারী চরকেওয়ার ইউনিয়ন বিএনপির এ দোয়া মাহফিলের আয়োজন করেন।
এতে উপস্থিত ছিলেন চরকেওয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেশারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মিজি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম মাসুম, সুইজারল্যান্ড বিএনপির সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা লিটন মিজি, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক সরকার, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি বাবুল হোসেন, সাবেক জিএস আনোয়ার হোসেন গাজী, বিএনপি নেতা জাহাঙ্গীর ফকির, নারী ও শিশু আদালতের পিপি এডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী চরকেওয়ার ইউনিয়ন যুবদলের সভাপতি ফারুক মিজি, মুন্সীরহাট বাজার কমিটির সভাপতি সাহেব আলী মিজিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত