মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় নিয়োজিত শিক্ষকদের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদের সভাকক্ষে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.ফারুক হোসেন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল হালিম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন এবং উপজেলা মডেল মসজিদের ইমাম হাবিবুর রহমান। উল্লেখ্য, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় মোট ৯১ জন শিক্ষক এই যাচাই-বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং তাদের যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।#