মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজদীখান উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খিজির আ. সালাম।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. কবির হোসাইন, উপজেলা সেক্রেটারি ওয়াসিম মিয়া, শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. নুরুজ্জামান মীর, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মজিবুর রহমান,সিরাজদীখান উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।