ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ (সদর- গজারিয়া) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মো. মহিউদ্দিন। তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পাঁচ বারের সংসদ সদস্য ও উপমন্ত্রী আলহাজ্ব আব্দুল হাইয়ের ছোট ভাই। বুধবার দুপুর ১ টার দিকে জেলা রির্টানিং কার্যালয়ে মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এরআগে বেলা ১১ টার দিক থেকে মো. মহিউদ্দিন ফরম সংগ্রহ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা শহরে দুই পৌরসভা, সদর উপজেলা ও গজারিয়া উপজেলার বিএনপির বিভিন্ন ইউনিটের হাজার হাজার বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও মহিলা দলের শত শত নেতাকর্মী উপস্থিত হন। এ সময় তারা "মহিউদ্দিন ভাই, মহিউদ্দিন ভাই" স্লোগানে মুখরিত করে তোলেন জেলা প্রশাসকে কার্যালয় সংলগ্ন এলাকা।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা মো. মজিবুর রহমান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, মিরকাদিম পৌরসভা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মাহবুব-উল-আলম স্বপন, গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফিক, বাউশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান দেওয়ান (মনা), পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম জসিম, গজারিয়ায় উপজেলা যুবদলের আহবায়ক মো. ওহিদুজ্জামান প্রমুখ।