প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৫
গজারিয়ায় মহাসড়কের পাশে বর্জ্যের আগুনে পুড়ছে বৃক্ষ
জুয়েল দেওয়ান, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় শিল্প ও আবাসিক বর্জ্যের আগুনে মহাসড়কের পাশে পুড়ছে বৃক্ষ। একের পর এক এসব বৃক্ষ আগুনে পুড়ে মরে গেলেও ঘুম ভাঙছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
সরেজমিন গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর, আনারপুরা, ভাটেরচর ও বালুয়াকান্দি এলাকার বর্জ্য ফেলা হচ্ছে হরহামেশা। এসব বর্জ্যের উৎকট গন্ধে আশপাশে বসবাস করা দায় হয়ে পড়েছে। দুর্গন্ধ থেকে বাঁচতে প্রতিদিনই এসব বর্জ্যে আগুন দিচ্ছে স্থানীয়রা। এতে ওই এলাকায় প্রতিনিয়ত আগুনের ধোঁয়ায় পরিবেশ দূষণ হচ্ছে। এছাড়া সড়কের পাশের আগুনে পুড়ে কঙ্কালসার দাঁড়িয়ে আছে অনেক কড়ই গাছ। মরে গেছে ১০-১২টি গাছ। পুড়ে মরে যাওয়া এসব গাছ ভেঙে পড়ে যেকোনো সময় বড় দুর্ঘটনাসহ জানমালের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। আগুনের ধোঁয়া ও বর্জ্যের দুর্গন্ধে পরিবেশের ক্ষতি, গাছ মরে যাওয়া ও প্রাণহানির শঙ্কা কেউ যেন দেখার নেই। দীর্ঘদিন এমন পরিস্থিতি চলতে থাকায় স্থানীয় ও সচেতন মহলের মাঝে অসন্তোষ দেয়া দিয়েছে।
স্থানীয়রা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ার অংশে উপজেলা প্রশাসনের তৎপরতার পর ময়লা ও বর্জ্য ফেলা কিছু দিন বন্ধ থাকলেও ফের কয়েদিন ধরে বর্জ্য ফেলার হার বাড়ছে। এসব বর্জ্য আশপাশের আবাসিক এলাকা থেকে কর্মীরা ভ্যানগাড়ি করে সড়কের পাশে ফেলে চলে যান। এছাড়া আশপাশের বিভিন্ন পোলট্রি ফার্ম ও কয়েকটি কারখানার বর্জ্যও ফেলা হচ্ছে। নিয়মিত এসব বর্জ্য ফেলার কারণে গজারিয়ার অংশ যেন মহাসড়কটি ভাগাড়ে পরিণত হচ্ছে।
এবিষয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন জানান, দীর্ঘদিন মহাসড়কের পাশে অন্যায় ভাবে রাখা বর্জ্যে আগুন দিয়ে গাছ ধ্বংস করা হচ্ছে। সবার সামনে এসব হলেও সরকারি কোনো কর্তৃপক্ষই যেন বিষয়টি দেখছে না। অবিলম্বে বিষয় গুলো তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত