মুন্সীগঞ্জ নাট্যঐক্য মঞ্চের দু’দিন ব্যাপী নাট্যোৎসবের সমাপ্তি হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় শহরের পুরাতন কাচারীর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দু’টি নাটক প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্ত হয়। সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের সভাপতি ও মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মো. মাহবুব-উল-আলম স্বপন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক মো. মাসুদ রানা। নাট্য ঐক্য মঞ্চের সভাপতি জাহাঙ্গীর আলম ঢালীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নাট্য ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম। আলোচনা সভাটি সঞ্চালনা করেন শামীম শেখ। সমাপনী দিনে মমতাজ উদ্দিন আহম্মেদের রচনায় ও অপূর্ব সূচনার নির্দেশনায় ছহি বড় বাদশাহী কাব্য এবং পল্লী কবি জসীম উদ্দীন রচিত ও শিশির রহমানের নির্দেশনায় নাটক নকশী কাঁথার মাঠ মঞ্চস্থ হয়।#