মুন্সীগঞ্জে লৌহজংয়ে বিদেশি খেলোয়াড়দের খেলা দেখতে হাজার হাজার দর্শক মাঠে ভিড় জমিয়েছে। দর্শক সংখ্যা এতটাই বেশি ছিল যে মাঠে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে গাছে উঠে খেলা উপভোগ করেন অনেকে। ফুটবল প্রেমীদের মাঝে দেখা গেছে ব্যাপক উদ্দীপনা। গতকাল শুক্রবার বিকেলে জেলার লৌহজং উপজেলার কলমা লক্ষèীকান্ত হাই স্কুর মাঠে মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় এ দৃশ্য লক্ষ্য করা গেছে। প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ এ খেলার নির্ধারিত সময়ে কলমা ইউনিয়ন একাদশ ও হলদিয়া ইউনিয়ন একাদশ ১-১ গোলে ড্র করে। এতে ট্রাইবেকারে গড়ায়। এতে ২-৩ গোলে হলদিয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে কলমা ইউনিয়ন একাদশ চাম্পিয়ন হয়।
এদিকে, বিদেশি খেলোয়াড়দের আগমন স্থানীয়দের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে। বৃষ্টি উপেক্ষা করে খেলার শুরুর বহু আগে ব্যাপক উৎসাহ নিয়ে নারী-পুরুষ মিলে দূর-দূরান্ত থেকে ছুটে আসে খেলা উপভোগ করতে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহা। এসময় চ্যাম্পিয়ন দলকে ৫ লাখ ও রানার্সআপ দলকে আড়াই লাখ টাকা পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান রহমান অপু চাকলদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, শহীদুল ইসলাম কমিশনার, মেজর (অব:) মাসুদুর রহমান কাইয়ুম, আব্দুল বাতেন খান শামীম, আমির হোসেন দোলন, নুরে আলম ঢালী, সেলিনা আক্তার বীনা, পাপিয়া ইসলাম, জেলা যুবদলের আহবায়ক মজিবুর রহমান দেওয়ান, জেলা মহিলা দলের সদস্য সচিব বিউটি আক্তার তিষা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম, কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম তুহীন, সাধারণ সম্পাদক বাদল পাঠান প্রমুখ।#