প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫
মুন্সীগঞ্জে ৬১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সঙ্কট!
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে ৬১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সঙ্কট!
* প্রধান শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা ব্যবস্থা
* অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা
মুন্সীগঞ্জ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬১০টি
প্রধান শিক্ষকের পদ শূন্য। ফলে শূন্য থাকা প্রাথমিক বিদ্যালয়গুলো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে পরিচালিত হওয়ায় ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। শিশু শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে বলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। এ অবস্থায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা লক্ষ্য করা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ৬১০টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় পরিকল্পিত পাঠদান, প্রশাসনিক কার্যক্রম এবং অভিভাবক-শিক্ষক যোগাযোগ
ব্যবস্থা ভেঙ্গে পড়ায় বিদ্যালয়ে পাঠদানের মান ক্রমেই অবনতির দিকে ধাবিত হচ্ছে।
মুন্সীগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, মুন্সীগঞ্জের ৬ টি উপজেলায় মোট ৬১০ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকট। তার মধ্যে সদরে ১১৫ টি স্কুলে প্রধান শিক্ষক সংকটে ৫১ জন, টঙ্গীবাড়িতে ৯২ টি স্কুলের মধ্যে সংকট ২৯ জন, সিরাজদিখানে ১২৮ টি স্কুলের মধ্যে ৪০জন, লৌহজংয়ে ৭৬ টি স্কুলের মধ্যে ৩১ জন, শ্রীনগরে ১১২ টি স্কুলের মধ্যে ৪০ জন, গজারিয়ায় ৮৭ টি স্কুলের মধ্যে ৩৫ জন। সব মিলিয়ে জেলায় ২২৬ জন প্রধান শিক্ষক সংকট রয়েছে। কর্মরত রয়েছেন ৩৮৪ জন।
শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সবচেয়ে বড় নেতৃত্ব হচ্ছে প্রধান শিক্ষক। তাদের ভুমিকা
অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ ৬১০টি পদ শূন্য থাকায় তাদের অনুপস্থিতিতে শিক্ষক ও সহকারী শিক্ষকেরা পাঠদানসহ প্রশাসনিক দায়িত্বও সামলাতে বাধ্য হচ্ছেন, যা শিক্ষা ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
শিক্ষাবিদরা বলছেন, শুধু পদ পূরণই যথেষ্ট নয় — দ্রুত নিয়োগ কার্যক্রম দ্রুততর করা ও শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করা জরুরি, নতুবা প্রাথমিক শাখার শিক্ষা নেতৃস্থানীয় সংকট অর্জিত শিক্ষার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দায়িত্বশীল সূত্র জানায়, শূন্যপদ পূরণের জন্য ইতোমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ে বেশ কয়েকবার প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত শূন্য পদে কোনো নিয়োগ দেওয়া হয়নি। এছাড়া বেশ কিছু শিক্ষকের দায়ের করা মামলা ও রীট বিচারাধীন থাকায় প্রধান শিক্ষক নিয়োগ কার্যক্রম থেমে থাকা অন্যতম কারন বলে মনে করছেন তারা।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত